এইমাত্র
  • আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
  • রোকেয়া দিবস আজ
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    নোয়াখালীর এক্সপ্রেসের হেড কোচের দায়িত্বে সুজন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

    নোয়াখালীর এক্সপ্রেসের হেড কোচের দায়িত্বে সুজন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
    খালেদ মাহমুদ সুজন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। ফ্র‍্যাঞ্চাইজির সূত্রে এই তথ্য জানা গেছে৷

    বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের কোচ ছিলেন সুজন। তার আগে দায়িত্ব পালন করেছেন রাজশাহী এবং চট্টগ্রামের কোচ হিসেবে। বাংলাদেশ জাতীয় দলেও লম্বা সময় দায়িত্ব পালন করেছেন টিম ডিরেক্টর হিসেবে। এবার নোয়াখালীর দায়িত্ব পেলেন অভিজ্ঞ এই কোচ।

    এবারের বিপিএলে দল পাওয়ার বিষয়ে সবার শেষে জানতে পারে নোয়াখালী এক্সপ্রেসের মালিকপক্ষ। তবে বিসিবির নিশ্চয়তা পাওয়ার পরই দল গোছাতে লেগে পড়েছে তারা। হেড কোচের বিষয়ে সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে। সুজন দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক চুক্তি এখনও স্বাক্ষর হয়নি। আগামী শুক্রবার (২৮ নভেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

    এদিকে, নোয়াখালীর কোচিং স্টাফে তালহা জুবায়েরকেও দেখা যেতে পারে বলে গুঞ্জন আছে। তবে যতটুকু জানা যাচ্ছে, পুরো বিষয়টাই এখনও আলোচনার পর্যায়ে আছে।

    নোয়াখালী নাম নিয়ে এবারই প্রথম কোনো দল খেলবে বিপিএলে। তবে এই ফ্র‍্যাঞ্চাইজির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক। বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান নোয়াখালী জেলার নামে ফ্র‍্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়ায় নোয়াখালী দল পাওয়ার স্বপ্নও নিভে যেতে শুরু করে।

    তবে নোয়াখালীর ভাগ্য সুপ্রসন্ন হয় রাজশাহীর কারণে। রাজশাহীর নামে দুটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিতে রাজি হয় বিসিবি।

    নোয়াখালীর অন্তর্ভূক্তিতে বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে ৬ দল নিয়ে। খেলা শুরুর কথা ১৯ ডিসেম্বর। আর ফাইনাল হওয়ার কথা রয়েছে ১৬ জানুয়ারি। আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…