এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আবহাওয়া

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।’

    তাপমাত্রা কম থাকলেও আজ সকাল থেকে শ্রীমঙ্গলে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ কিছুটা উষ্ণতা দিয়েছে। শহর ও শহরের বাইরের বেশ কিছু এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে ঠান্ডার মাত্রা তুলনামূলক কিছুটা কম থাকলেও গ্রাম ও চা-বাগান এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। ঠান্ডায় বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা-বাগানে শীতের তীব্রতা বেশি হওয়ায় কাজে সমস্যা হচ্ছে চা–শ্রমিকদের।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…