এইমাত্র
  • গ্রেপ্তার ইউনুচের রিমান্ড চায় পুলিশ
  • ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    শহিদ ডা. মিলন দিবস আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

    শহিদ ডা. মিলন দিবস আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
    ডা. শামসুল আলম খান মিলন। ছবি: সংগৃহীত

    আজ ২৭ নভেম্বর, শহিদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে গুলিতে নিহত হন।

    বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মিলনের আত্মদানের মাধ্যমে সেদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। তার পরই ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরতন্ত্রের। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করছে।

    ডা. শামসুল আলম খান মিলন ১৯৭৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি, ১৯৭৫ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারপর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করে ডাক্তারি পেশায় যোগ দেন।

    শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। পতিত আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের দুর্বিষহ শাসনামলে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়ের মাধ্যমে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনো আমাদের দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সব সময় আমাদেরকে প্রেরণা জোগাবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…