এইমাত্র
  • শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম

    চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২২ পিএম
    সংগৃহীত ছবি

    চীনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

    বার্তাসংস্থা রয়টার্স জানায়, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি।

    ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে।

    বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

    এরআগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

    চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এরমধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

    সূত্র: রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…