এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নড়াইলে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

    নড়াইলে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

    নড়াইলের নড়াগাতীতে ইমদাদ আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বন্যা বাদী হয়ে নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেছেন। গত ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমদাদ আলী নড়াগাতীর ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মুঠোফোনে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান মামলার বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন।

    মামলা সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে চুন্নু শেখ, রাসেল শেখ, শামীম সরদার, লিপন শেখ, পারভেজ শেখ, আশিক শেখ, আতিক শেখ, জাকির শেখ, নাইম মোল্যা, আছাদ শেখ, হুমায়ূন শেখ, রসুল শেখ ও সোহেল শেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের সঙ্গে ব্যবসায়ী ইমদাদ আলীর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ইমদাদ আলী পারিবারিক কাজে বাজারের দিকে রওনা হন। আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে যোগানিয়া বাজারের আমতলা মোড়ে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে চারপাশ থেকে ঘিরে মারধরের চেষ্টা চালান। প্রথমে চুন্নু শেখ বুকের উপরের বাম পাশে কোপ দেন। এরপর অন্যা আসামিরা লাঠি, রামদা, হাতুড়ি, ছুরি ও গুপ্তিসহ অস্ত্র ব্যবহার করে তার পেট, বুকে, পা ও শরীরে উপর্যুপরি আঘাত করেন। আসামিরা বুকে ও তলপেটে এলোপাথাড়ি লাথি-গুতাসহ বুকের উপর উঠে পা দিয়ে মাড়াতে থাকেন। এক সময় ইমদাদ আলী নিস্তেজ হয়ে পড়েন। আসামিরা তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থল ত্যাগ করেন।

    এদিকে, ইমদাদ আলীর উপর হামলাকালে স্থানীয়রা দুষ্কৃতিকারীদের ঠেকানোর চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় ইমদাদ আলীকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে লাশ মর্গে পাঠানো হয়। গত ২৫ নভেম্বর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপরই সোনিয়া আক্তার বন্যা নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেন।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে মুঠোফোনে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…