গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে বিএনপি’র মহিলা দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলায় একটি মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে লতিফপুর এলাকায় গিয়ে শেষ হয়।
দোয়া মাহফিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, গাজীপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেয়র মুজিবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিজানুর রহমান শেলী, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ইরানি সরকার, পৌর মহিলা দলের সভাপতি শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক মনি আক্তার প্রমুখ।
সবশেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইখা