এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

    বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে ব্রাজিল। বৈশ্বিকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব রেকর্ড ছোঁয়ার মধ্যে এ টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছে। গত বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ এই টিকার অনুমোদন দেয়।

    সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকাটি তৈরি করেছে। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, বর্তমানে বিশ্বে শুধু ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা প্রচলিত আছে। তবে এই টিকাটি তিন মাসের ব্যবধানে দুটি ডোজে নিতে হয়। ব্রাজিলে তৈরি নতুন টিকাটির সুবিধা হলো, এটি একবার নিলেই চলবে। ফলে টিকাদান কর্মসূচি আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

    বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্রাজিলের বিজ্ঞান ও স্বাস্থ্যের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। যে রোগটি আমাদের কয়েক দশক ধরে ভোগাচ্ছে, এখন আমরা অত্যন্ত শক্তিশালী একটি হাতিয়ার দিয়ে তার মোকাবিলা করতে পারব।’

    ব্রাজিলজুড়ে দীর্ঘ আট বছর ধরে ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানোর পর এই টিকা তৈরি করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এই টিকার কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ।

    ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছায়। গবেষকরা এর পেছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর অর্ধেকই ঘটেছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ২০২৪ সালে ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্যই দায়ী বৈশ্বিক উষ্ণতা।

    সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানান, টিকা উৎপাদনের জন্য চীনা কোম্পানি ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে একটি চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

    সূত্র: এএফপি

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…