এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। দুপুর পর্যন্ত পাঁচটি আসনের মধ্যে তিনটির কার্যক্রম সম্পন্ন হয়।

    চাঁদপুর-১ (কচুয়া):

    ৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

    চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ):

    ১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। ঋণখেলাপি ও কাগজপত্র জটিলতাসহ বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— লেবার পার্টির নাসিমা আক্তার, স্বতন্ত্র তানভীর হুদা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, জামায়াতে ইসলামীর আবু নাছের মোহাম্মদ মুকবুল আহমেদ ও আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। প্রত্যাহার করেন আবদুস শুক্কুর পাটোয়ারী।

    চাঁদপুর-৩ (সদর-হাইমচর):

    ৯ জন প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন বাতিল করা হয়।জেলা রিটার্নিং অফিসার জানান, বাতিল হওয়া সকল প্রার্থী আপিল করার সুযোগ পাবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…