এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

    গণভোট প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশে গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে এই লিফলেট বিতরণ করা হবে। 

    আজ শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

    আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি। 

    ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই চারফিট এবং ভোট কেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুল সংখ্যক ব্যানার টানানো হবে। 

    তিনি বলেন, গণভোটের প্রচারে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট বিজি প্রেসে ছাপার কাজ চলছে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। 

    এছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই চারফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোট কেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে। 

    গণভোটের প্রচারে ইসির অনুমোদিত ব্যানার ও লিফলেটে বলা হয়েছে, ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)। 

    ‘(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।’ 

    ‘(খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।’ 

    ‘(গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে- সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।’ 

    ‘(ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।’ 

    এরপর হ্যাঁ বা না ভোট দেওয়া অপশন রাখা হয়েছে ব্যানার ও লিফলেটে।

    সূত্র: বাসস

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…