এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র, রুখে দিলো গোয়েন্দা সংস্থা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম

    বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র, রুখে দিলো গোয়েন্দা সংস্থা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম

    প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে বুরকিনা ফাসোর সরকার। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা জানান, অত্যন্ত সুপরিকল্পিত এই ষড়যন্ত্রটি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল অঁরি দামিবা। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে হটিয়েই ক্ষমতায় আরোহণ করেছিলেন ত্রাওরে। খবর বিবিসির।

    মহামাদু সানা বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাগুলো শেষ মুহূর্তে এই অভিযানটি শনাক্ত করে। তারা রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা করেছিল। এরপর বেসামরিক ব্যক্তিত্বসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও হামলা চালানোর প্রস্তুতি ছিল।’

    তিনি অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অর্থায়ন করেছে প্রতিবেশী দেশ আইভরি কোস্ট। এ বিষয়ে কর্নেল দামিবা বা আইভরি কোস্ট এখনো কোনো মন্তব্য করেনি।

    ক্ষমতায় আরোহণের পর এখন পর্যন্ত অন্তত দুইবার অভ্যুত্থানচেষ্টার মুখে পড়েছেন ত্রাওরে। পশ্চিমা প্রভাবের সমালোচনা ও প্যান-আফ্রিকানবাদী দৃষ্টিভঙ্গির কারণে দেশে-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।

    নিরাপত্তামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও গোয়েন্দা সংস্থার হাতে আসার পরই ত্রাওরেকে হত্যার ষড়যন্ত্রের কথা জানা যায়। সে ভিডিও ষড়যন্ত্রকারীদের তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা যায়।

    ভিডিওটিতে তারা গত ৩ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টার পর রাষ্ট্রপতিকে কীভাবে হত্যা করা যায়—তা নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ উঠেছে। ষড়যন্ত্রকারীরা ত্রাওরেকে কাছ থেকে গুলি করা অথবা তার বাসভবনে বিস্ফোরক পুঁতে দেয়ার ফন্দি আঁটছিল। এরপর তারা অন্যান্য জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনাও করেছিল বলে দাবি করা হয়।

    সানা অভিযোগ করেন, ত্রাওরেকে হত্যা করতে সামরিক ও বেসামরিক সমর্থকদের সংগঠিত করেছিলেন, বিদেশি অর্থায়নও নিশ্চিত করেছিলেন। বিশেষ করে আইভরি কোস্ট থেকে আসা প্রায় ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার এসেছিল।

    রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই তাদের বিচারের মুখোমুখি করা হবে।’

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…