এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

    ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম

    ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপের ৫টি দল হলো- নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। 

    বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নেপালের দুই ভেন্যুতে; মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। গ্রুপপর্বে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে মোট ৪টি দল আগামী জুন-জুলাইয়ের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে।

    মুলপানিতে আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ গ্রুপের বাছাইপর্ব। টাইগ্রেসরা এরপর যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জানুয়ারি।

    এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে  বাংলাদেশ। নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি, থাইল্যান্ডের বিপক্ষে ১৬ জানুয়ারি।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। এরইমধ্যে ৮ দল নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা হলো- স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে, পরের ৫ দল গত বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বের টিকিট পেয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…