এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

    শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম

    শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি। 

    আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

    এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত রাত থেকেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। 

    বৃহস্পতিবার ভোরে আবার বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় এলাকাবাসীর। পরে সেখানের একটি রসুন ক্ষেতে সোহান বেপারী (৩২) নামের এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পুলিশ।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…