এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    চিরনিদ্রায় কিংবদন্তি জাভেদ, উত্তরার কবরস্থানে দাফন সম্পন্ন

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

    চিরনিদ্রায় কিংবদন্তি জাভেদ, উত্তরার কবরস্থানে দাফন সম্পন্ন

    এলেন বিশ্বাস, উত্তরা (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম

    বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ও নাচের জগতে এক অবিস্মরণীয় নাম ইলিয়াস জাভেদ আর নেই।


    বুধবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।



    দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার বিএফডিসির চত্বরে পা রেখেছেন তিনি। তবে আজ বিকেলে সেখানে আসলেন শেষবারের মতো, যেখান থেকে আর কোনোদিন ফেরা হবে না তাঁর। বিকেলে তাঁর মরদেহ এফডিসিতে আনা হলে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় সহকর্মীকে শেষ দেখা দেখতে ছুটে আসেন খ্যাতিমান অভিনেতা আলমগীর, নায়ক উজ্জ্বল, পরিচালক দেওয়ান নজরুল, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ওমর সানী, প্রযোজক খোরশেদ আলম খসরু, নৃত্য পরিচালক আজিজ রেজা, জয় চৌধুরী, মুক্তিসহ আরও অনেকে।



    এফডিসির মসজিদের কাছে মরদেহ রাখা হলে সেখানে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আসরের নামাজের পর সেখানে প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল ৫টার দিকে মরদেহ উত্তরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


    ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদের। তবে ১৯৬৬ সালে শাবানার বিপরীতে ‘পায়েল’ সিনেমাটি তাঁকে দর্শকপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। তাঁর উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো, নিশান, মালেকা বানু, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, পাপী শত্রু, রাখাল রাজা, আবদুল্লাহ


    "জাভেদ ভাই শুধু একজন অভিনেতা ছিলেন না,তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের নাচের শৈলীর পথপ্রদর্শক। তাঁর চলে যাওয়া একটি যুগের অবসান। মিশা সওদাগর, সভাপতি, চলচ্চিত্র শিল্পী সমিতি।


    জাভেদের প্রয়াণে ঢালিউড পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসামান্য অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…