এইমাত্র
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

    বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আজ (শুক্রবার)। দীর্ঘ একমাসের লড়াই শেষে শেষ ম্যাচে শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। 

    টুর্নামেন্টের এবারের আসরে শুরু থেকেই ফেভারিট তকমা নিয়ে খেলে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। দল গঠনের সময় কোচ হান্নান সরকারের পরিকল্পনা স্পষ্ট ছিল। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলা হয়। মাঠের পারফরম্যান্সেও তার ছাপ পড়ে।

    প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে শান্ত দলকে জয়ের পথে নেতৃত্ব দেন। মাঝপথে একটি দুটি ম্যাচে ছন্দ হারালেও দ্রুতই ঘুরে দাঁড়ায় রাজশাহী। রংপুরের বিপক্ষে সুপার ওভারে জয় কিংবা লিগ পর্বের ধারাবাহিক পারফরম্যান্স রাজশাহীকে আত্মবিশ্বাসী করে তোলে।

    ব্যাটিংয়ে রাজশাহীর বড় শক্তি শান্ত, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। শান্ত পুরো টুর্নামেন্টজুড়ে ছিলেন সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। 

    বোলিং বিভাগে রিপন মণ্ডল ও বিনুরা ফার্নান্দো গুরুত্বপূর্ণ সময়ে সাফল্য এনে দিয়েছেন। পরিসংখ্যান বলছে, ব্যাটিং গভীরতায় রাজশাহী চট্টগ্রামের চেয়ে চেয়ে এগিয়ে।

    এদিকে চলতি আসরে চট্টগ্রামের শুরুটা ছিল কিছুটা এলোমেলো। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফ্র্যাঞ্চাইজি সংকটে পড়ে দলটি। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে নতুনভাবে দল সাজানো হয়। শুরুতে অনিশ্চয়তা থাকলেও মাঠের খেলায় তার প্রভাব পড়তে দেয়নি চট্টগ্রাম।

    তারকাখ্যাতির দিক থেকে পিছিয়ে থাকলেও দলগত পারফরম্যান্সে শক্ত অবস্থান গড়ে তোলে রয়্যালস। ব্যাট হাতে মোহাম্মদ নাঈম শেখ নিয়মিত রান করেছেন। তবে তাদের আসল ভরসা বোলিং আক্রমণ। শরিফুল ইসলাম টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়ে বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন। শেখ মেহেদীও গুরুত্বপূর্ণ সময়ে সাফল্য এনে দিয়েছেন।

    পরিসংখ্যানে রাজশাহী এগিয়ে থাকলেও চট্টগ্রামের শক্তি দলগত শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত বোলিং। প্রথম কোয়ালিফায়ারে জয়ের ফলে তারা মানসিকভাবে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামবে।

    ফাইনাল ম্যাচে সব হিসাব নতুন করে শুরু হয়। এখানে আগের সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চাপ সামলানোর ক্ষমতা। শান্তের নেতৃত্বে রাজশাহী নাকি মেহেদীর নেতৃত্বে চট্টগ্রাম, কার হাতে উঠবে শিরোপা তা জানা যাবে আজকের ম্যাচ শেষে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…