এইমাত্র
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • শার্শায় প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ থেকে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত নেতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা
  • ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
  • ফরিদপুর–১ আসনে ‘ত্রিমুখী’ লড়াই, ব্যবধান গড়ে দিতে পারেন আ.লীগের ভোটাররা
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    মাথায় মুকুট ও শহীদ হাদির কবরের মাটি নিয়ে সংসদে যাবেন মেঘনা আলম

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

    মাথায় মুকুট ও শহীদ হাদির কবরের মাটি নিয়ে সংসদে যাবেন মেঘনা আলম

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়ছেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শহীদ ওসমান হাদি। প্রচারণাও শুরু করেছিলেন তিনি। কিন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন।

    তার এই আসনে মিস আর্থ বাংলাদেশ ২০২০ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলম ট্রাক মার্কা নিয়ে লড়ছেন। প্রচারণায় সরব হয়েছেন তিনি। তার অংশ হিসেবে ফেসবুকে নিয়মিতই নানা পোস্ট করছেন। একটি পোস্টে তিনি শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

    তিনি লেখেন, জয়ী হলে যেদিন প্রথম সংসদে বসবেন সেদিন তার মাথায় থাকবে মিস বাংলাদেশের মুকুট। আর ব্যাগে নিয়ে যাবেন শহীদ ওসমান হাদির কবরের মাটি।

    সোমবার (২৬ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘনা আলম আরও  লিখেছেন, কোনো নারীকে হয়রানি করতে দেবেন না। কোনো পুরুষকে বিচারহীনতার বলি হতে দেবেন না।

    এর আগে মেঘনা আলম জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।’

    এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা। মানুষ যেন নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…