এইমাত্র
  • জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

    চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।


    বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকায় মাজার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম খাদিজা। তিনি বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খাদিজার বাড়ি মিরসরাই উপজেলার আমবাড়িয়া এলাকায়।


    ঘটনার সত্যতা নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শী ও ওই মাদরাসার শিক্ষক হাফেজ একরামুল হক।


    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় এক পথচারী ও এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন।


    এ দুর্ঘটনায় উম্মে হাবিবা ও তৌফিয়া তাবাসসুম নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…