এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঁশখালীতে নারী জামায়াত কর্মীদের প্রচারে বাধার অভিযোগ

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

    বাঁশখালীতে নারী জামায়াত কর্মীদের প্রচারে বাধার অভিযোগ

    মোহাম্মদ বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

    চট্টগ্রামের বাঁশখালীতে মহিলা জামায়াতের নির্বাচনী প্রচারে বাধা, অকথ্য গালিগালাজ এবং জামায়াত কর্মীদের দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির এক নেতার সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে একটি রামদা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।


    মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ও সন্ধ্যায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বৈলগাঁও ও নতুন বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার রাতভর এলাকায় থমথমে পরিবেশ ও টানটান উত্তেজনা বিরাজ করে।


    স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বৈলগাঁও এলাকায় মহিলা জামায়াতের একটি প্রচারণা দল নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিল। এ সময় কোনো উসকানি ছাড়াই একদল ব্যক্তি তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার প্রতিবাদে দুপুরে স্থানীয় জামায়াত–শিবির একটি প্রতিবাদ মিছিল বের করে।


    এর জেরে সন্ধ্যায় সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজার এলাকায় জামায়াত কর্মীদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ৩০–৪০ জনের একটি সংঘবদ্ধ দল দোকানগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।


    হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইউনিয়ন জামায়াতের ইউনিট সেক্রেটারি মো. মনছুর, ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল এবং জামায়াত কর্মী বাদশা। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মো. ইসমাইলের স্যানিটারি দোকান ও বসতঘর, মো. মনছুরের ‘কুলিং কর্নার’ ও চায়ের দোকান এবং বাদশার পানের দোকান ভাঙচুর করা হয়। এ সময় দোকান থেকে নগদ অর্থ লুটের অভিযোগও করেন তারা।


    ঘটনার প্রত্যক্ষদর্শী ও জামায়াতের ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ফারুখ আজম অভিযোগ করে বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে বিএনপি নেতা মিজান মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাণীগ্রাম–সাধনপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে আমাদের লোকজনের দোকানে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে এবং আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোঁড়ে।’


    তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি পুলিশকে জানানো হলে রামদাস হাট পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।


    এ বিষয়ে বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ইসমাইল বলেন, ‘বিনা উসকানিতে আমাদের নারী কর্মীদের অবরুদ্ধ করা এবং পরে কর্মীদের দোকানে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


    অন্যদিকে রামদাস হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি বলেন, ‘ফাঁকা গুলি ছোঁড়ার বিষয়ে আমি অবগত নই। ভুক্তভোগীদের বকাঝকার অভিযোগও সঠিক নয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, ঘটনার পর সেনাবাহিনী অভিযুক্ত বিএনপি নেতা মিজান মোল্লার বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও একটি রামদা উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।


    এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মিজান মোল্লাসহ সংশ্লিষ্টদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।


    ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…