এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্ততি

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

    দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, চলছে মঞ্চ তৈরির প্রস্ততি

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

    সার দেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


    তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চলছে মঞ্চ তৈরির কাজ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, মঞ্চ তৈরি এবং মাইক লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তার এই আগমনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। 


    নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। তার আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে। 


    উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।রাজশাহী সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দিবেন এবং নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…