এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আইন-আদালত

    ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

    ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

    পরীক্ষার্থীদের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট নাজমুস সাকিব এই রিট করেন।

    আজ বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

    এদিকে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। 

    এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৪ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…