এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জামালপুর-১ আসনে নিজ প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা করলেন গণঅধিকারের নেতা-কর্মীরা

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

    জামালপুর-১ আসনে নিজ প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা করলেন গণঅধিকারের নেতা-কর্মীরা

    আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

    জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের এমপি প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির নেতা-কর্মীরা।


    মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মামুন মিয়া ও ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।


    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য ও নেতা-কর্মীদের সাথে প্রতারণার অভিযোগে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ও ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। একই সাথে দেওয়ানগঞ্জ উপজেলার আওতাধীন ডাংধরা ইউনিয়ন গণঅধিকার পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো।


    বিষয়টি নিশ্চিত করে উপজেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব দুলাল হোসেন বলেন, কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরুর নির্দেশ অমান্য করায় এবং তৃনমুল গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সাথে প্রতারণা করেছেন এমপি প্রার্থী রফিকুল ইসলাম। যে কারণে দলের সিদ্ধান্তে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাঁর নির্বাচনী কর্মকান্ডে গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মী অংশ নেবেন না।


    এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘একতরফাভাবে উপজেলা গণঅধিকার পরিষদ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত আমি মানি না। নির্বাচনী আচরণবিধি মেনে আমি নির্বাচন করে যাব। আশাকরি এ আসনে আমি জয়লাভ করব।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…