এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রামগড়ে অগ্নিকাণ্ডে চার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    রামগড়ে অগ্নিকাণ্ডে চার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

    বেলায়েত হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    খাগড়াছড়ির রামগড় বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


    বুধবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে রামগড় বাজারের কাজী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে থাকা একটি ট্রান্সফরমার থেকে বৈদ্যুতিক লাইনের মাধ্যমে প্রথমে একটি স-মিলে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের মা সেলুন, সেবা টেলিকম ও সততা কম্পিউটার নামের আরও তিনটি প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।


    খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি প্রতিষ্ঠানের মালামাল ও ডেকোরেশন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়।


    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানগুলোর আসবাবপত্র, যন্ত্রপাতি ও পণ্যসামগ্রী সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।


    এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক কাজী শামীম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…