এইমাত্র
  • নেত্রকোণা-৪: আসন লুৎফুজ্জামান বাবর বড় ব্যবধানে বিজয়ী
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ২০৩০ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

    ২০৩০ বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম

    স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্পেন মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ফাইনালের ভেন্যু নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে মরক্কো ও স্পেনের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে লুজান স্পষ্ট করে জানান, ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনে।

    যদিও কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের ধারণা, ফাইনালের সম্ভাব্য স্থান হিসেবে রয়েছে রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ বা বার্সেলোনার নতুন ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়াম। 

    অন্যদিকে, মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করেছিল। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম (ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার)।  

    ২০৩০ সালের বিশ্বকাপটি ফুটবল ইতিহাসের শতবর্ষ উদযাপনের অংশ। এই আসরটি হবে তিনটি মহাদেশ জুড়ে। মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও উদ্বোধনী এবং বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…