এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শ্রীপুরে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে পড়ে বৃদ্ধের মৃত্যু

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

    শ্রীপুরে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে পড়ে বৃদ্ধের মৃত্যু

    মো. আলমগীর ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম

    গাজীপুরের শ্রীপুরে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনের নিচে পড়ে আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


    বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে তারাকান্দাগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা।


     তিনি বর্তমানে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 

    রেললাইন মাস্টার শামীমা জাহান জানান, কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি তারাকান্দী দিকে যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


    নিহতের সন্তান জানান, তার বাবা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। মঙ্গলবার হঠাৎ করে ফোনের মাধ্যমে জানতে পারেন যে তার বাবা ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।


    রেলওয়ে পুলিশ  জানান, আমরা খবর পেয়েছি ঘটনাস্থলে  পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করব। 



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…