এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

    ইরানের বিক্ষোভে নিজের মৃত্যুর খবর টিভিতে দেখলেন ইসরাইলি তরুণী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের বিক্ষোভে নিহত এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি ইসরাইলের একটি টেলিভিশনে সম্প্রচার হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ঘটনাটি সাম্প্রতিক অস্থিরতা ও তা মোকাবিলায় ইরান সরকারের ভূমিকা নিয়ে ইসরাইলি প্রশাসনের ছড়ানো ভুয়া খবরের একটি দৃষ্টান্ত হিসেবেই সামনে এসেছে।


    প্রেস টিভির এক প্রতিবেদন অনুযায়ী, কখনোই ইরানে পা রাখেননি নোয়া। গেল সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাড়িতে থাকার সময় ইসরাইলের চ্যানেল ১২ নিউজ চালু করেন তিনি। সেখানে দেখতে পান, ‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের নিচে তার ছবি দেখানো হচ্ছে! 


    প্রতিবেদনটিতে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করানো হয় এবং সেখানে ওই চ্যানেলটি দাবি করে যে তিনি একজন বিক্ষোভকারী ছিলেন এবং গ্রেফতার হওয়ার পর ইরানি নিরাপত্তা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করে। 

      

    ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে নোয়া বলেন, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটবে… আমি তো আমার বাড়িতেই আছি!

     

    তিনি আরও বলেন, আমি এখানে, আমি জীবিত, বাড়িতে বসে আছি এবং আধা ঘণ্টার মধ্যে আমি প্রশিক্ষণে যাব। জীবনে কখনোই আমি ইরানে যাইনি।

     

    ভিডিওটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি ভুয়া খবরের হাস্যকর দিকটিই তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে। 


    এদিকে, এখন পর্যন্ত চ্যানেল ১২ এ বিষয়ে কোনো প্রকাশ্য সংশোধনী বা বিবৃতি দেয়নি। 

      

    এরই মধ্যে নোয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী একে ‘ইসরাইলি প্রোপাগান্ডা’র ব্যর্থতা অথবা নিছক সাংবাদিকতার ভুল হিসেবে তুলে ধরেছেন। একটি পোস্টে বলা হয়, ‘ইসরাইলি প্রোপাগান্ডা এতটাই কার্যকর যে টিভিতেই নিজের বসতিস্থাপনকারীদের মেরে ফেলে।’

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…