এইমাত্র
  • বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    আমরা এমন নেতা বেছে নেব, যে সৎ, বিশ্বস্ত ও আমানতদার: জামায়াত আমিরের স্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    আমরা এমন নেতা বেছে নেব, যে সৎ, বিশ্বস্ত ও আমানতদার: জামায়াত আমিরের স্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

    আসন্ন জাতীয় নির্বাচনে যে নেতার হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে তাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী  স্ত্রী ডা. আমেনা বেগম।


    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।


    ডা. আমেনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।


    তিনি হযরত উমর (রা.)-এর উদাহরণ টেনে বলেন, সেই ধরনের আল্লাহভীরু, ফরহেজগার, আমানতদার, বিশ্বস্ত ও দায়িত্বশীল নেতা নির্বাচন করতে হবে।


    ডা. আমেনা বেগম বলেন, বাংলাদেশে একটা কাঙ্ক্ষিত দেশ গঠন করা সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই যদি চেষ্টা করি, আগামী ১২ তারিখ আমরা ভোটকেন্দ্রে যাব, নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব এবং সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার প্রার্থী বাছাই করে নেব। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।


    এ সময় ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য ভোট চান তিনি।


    একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।


    এ সময় কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…