এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকীদের বুকে টেনে নেবো: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

    যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, বাকীদের বুকে টেনে নেবো: মির্জা ফখরুল

    আল মামুন জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম

    যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে  তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘নৌকা না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে সেটি হলো দাড়িপাল্লা। ৯১ সালে আমরা দাড়িপাল্লাকে দেখেছিলাম সেসময় তার খুব কম ভোট পেয়েছিলো।’

    মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল এবং আমি আপনাদের ব্যাক্তিগত ভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যায়নি। আগামি নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করবো ‘

    বিএনপি মহাসচিব আরও বলেন, এর আগে আমরা কখনো ভোট দিতে পারিনি সব ভোট ফ্যাসিস্ট হাসিনা নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে এমন আশা করছি আমরা।যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

    তিনি বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরী করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরী করবো। এটা আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এই শেষ ভোটে দয়া করে আপনারা সকলকে আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ করার সুযোগ দিবেন।


    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…