এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের হুমকিতে কিছু যায় আসে না: ইরানের অ্যাডমিরাল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম

    যুক্তরাষ্ট্রের হুমকিতে কিছু যায় আসে না: ইরানের অ্যাডমিরাল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
    সংগৃহীত ছবি

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপস্থিতিকে ‘গুরুত্বহীন’ বলে মন্তব্য করেছেন ইরান সেনাবাহিনীর উপ-সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। এ ধরনের শক্তি প্রদর্শনে তেহরান বিচলিত নয় এবং কোনো ধরনের সংঘাত হলে তার মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেন তিনি।


    বুধবার (২৮ জানুয়ারি) এক বক্তব্যে সাইয়ারি জানান, ‘স্থল, সমুদ্র কিংবা আকাশ, যেখান থেকেই হুমকি আসুক না কেন তাতে কিছু যায় আসে না।’

     

    ইরানের অ্যাডমিরাল বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ‘দুঃসাহসিক’ পদক্ষেপের জন্য ‘শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে’।

     

    তিনি যুক্তরাষ্ট্রের নৌ-সমরসজ্জা বৃদ্ধিকে প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। 

      

    সাইয়ারির মতে, এটি দীর্ঘদিনের তথাকথিত ‘গানবোট কূটনীতি’র অংশ, যেখানে বড় বড় যুদ্ধজাহাজ মোতায়েন করে প্রকৃত শক্তি প্রদর্শনের চেয়ে ভীতি সৃষ্টির চেষ্টা বেশি করা হয়।

     

    ইরান সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ইরান প্রয়োজনে জবাব দিতে প্রস্তুত আছে এবং উত্তেজনা বাড়লে মার্কিন বাহিনীও গুরুতর ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি।

     

    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

     

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…