এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

    রায়পুরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

    সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।


    বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় রায়পুর বাজারের মেইন রোডের ‘বিনিময় ট্রেডার্সে’ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছে এবং দোকানে মূল্য তালিকাও সঠিকভাবে প্রদর্শন করেনি। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়।


    অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।


    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…