এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    তারাগঞ্জে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযান

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

    রংপুরের তারাগঞ্জে সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।


    বুধবার (২৮ জানুয়ারি) উপজেলার পুরাতন চৌপথি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. তৌফিকুর রহমান।


    অভিযান চলাকালে হেলমেটবিহীন গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যানবাহনের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ও কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৫০টির বেশি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে জরিমানা করা হয়।


    অভিযানে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।


    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন লঙ্ঘন কমানো এবং চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানানো হয়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…