এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম

    পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:২০ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট।


    বুধবার (২৮ জানুয়ারি) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় তাঁরা নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা বজায় না রাখার অভিযোগ করেন।


    বিক্ষোভকারীদের দাবি, পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিপরীতে ১১ দলীয় জোটের প্রার্থীর (শাপলা কলি প্রতীক) ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।


    এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানান জোটের নেতারা। একই সঙ্গে দ্রুত অন্য প্রার্থীদের অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবিও জানান।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…