এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

    মির্জাপুরে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (২৮ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এ দণ্ড প্রদান করেন।


    দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার গোড়াই রাখের টেকি গ্রামের আলাল মিয়ার ছেলে রানা মিয়া এবং পলাশতলী গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে জয়নাল সিকদার। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।


    প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী এলাকায় এসকেভেটর (ভেকু) দিয়ে অবৈধভাবে লাল মাটি কাটছিলেন রানা ও জয়নাল। এমন সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ সেখানে অভিযান পরিচালনা করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাঁদের এই অর্থদণ্ড দেওয়া হয়।


    ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…