এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    জামায়াত নেতা হত্যার দায় বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

    জামায়াত নেতা হত্যার দায় বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে: হাসনাত আব্দুল্লাহ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্টে দুই হাজার মানুষ শহীদ হওয়ার পর একটা ভয়ংকর স্বৈরতন্ত্রের পতন ঘটানোর পর আবারও রাজনীতি করতে গিয়ে কাউকে খুন হতে হবে, এমন কথা আমরা কল্পনাও করতে পারি না। এই ঘটনার দায় অবশ্যই বিএনপির পাশাপাশি সরকারকেও নিতে হবে।


    বুধবার (২৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।


    ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেভাবে সরকার আর প্রশাসন একটা নির্দিষ্ট দলকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আজ শেরপুরের ঘটনা সেটারই ফলাফল।


    তিনি লেখেন, গত দেড় বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ খুন করেছে, আমরা বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি আমাদের কথা কানে নেয় নাই। কানে নিলে আজ মাওলানা রেজাউল করিমকে এভাবে খুন হতে হত না।


    তিনি লেখেন, তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড নিয়ে কথা বলছেন, বলছেন আই হ্যাভ আ প্ল্যান। কিন্তু নিজের নেতাকর্মীদের মানুষ খুন থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কী, আমরা জানি না। বিএনপি নেতাকর্মীদের হাত থেকে মানুষ জানেই যদি না বাঁচতে পারে, তাহলে সে ফ্যামিলি কার্ড দিয়ে কী করবে?


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…