এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    কলম্বিয়ায় পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম

    কলম্বিয়ায় পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সংসদ সদস্যসহ নিহত ১৫

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম


    লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরে পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ও ক্রু সদস্যসহ সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা। নিহতদের মধ্যে রয়েছেন একজন সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনের একজন প্রার্থী।


    সংবাদমাধ্যম বিবিসি বলছে, কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা। 


    এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তাদের একটি ‘বিচক্রাফট ১৯০০’ মডেলের বিমান ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’, তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেয়া হয়নি। পরে পাহাড়ি একটি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।



    বিমানটির যাত্রী তালিকায় ছিলেন দেশটির সংসদ সদস্য দিয়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।


    এর আগে সাতেনা জানিয়েছিল, স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তের কাছে অবস্থিত ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু নির্ধারিত সময়ের ১১ মিনিট আগেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


    এয়ারলাইন কর্তৃপক্ষের তথ্যমতে, এনএসই ৮৮৪৯ নম্বর ফ্লাইটটি ওকানিয়া থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত কুকুতা শহর থেকে যাত্রা শুরু করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন।


    দুর্ঘটনাস্থল পাহাড়ি হওয়ায় সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং নিহতদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সেমানাকে দেয়া সাক্ষাৎকারে নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিলামিজার জানান, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


    যে এলাকায় বিমানটি নিখোঁজ হয়েছিল, সেখানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে সহায়তা করছে। অঞ্চলটির কিছু অংশ কলম্বিয়ার ইএলএন গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’


    সংসদ সদস্য দিয়োজেনেস কুইন্তেরোর ফেসবুক পেজ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা দেয়া হয়েছে। সেখানে তাকে এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি সারা জীবন প্রয়োজনীয় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…