এইমাত্র
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ১৪ লাখ অনুসারী থাকা ফিলিস্তিনি সাংবাদিকের টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

    ১৪ লাখ অনুসারী থাকা ফিলিস্তিনি সাংবাদিকের টিকটক অ্যাকাউন্ট নিষিদ্ধ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

    ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। কমপক্ষে ১৪ লাখ অনুসারী থাকা এই অ্যাকাউন্টটি তিনি চার বছর ধরে গড়ে তুলেছিলেন। 


    বুধবার (২৮ জানুয়ারি) গাজা থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে বিষয়টি জানান এমি পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক, যিনি সংবাদমাধ্যম আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাস–এর নিয়মিত কন্ট্রিবিউটর।


    ভিডিওতে বিসান বলেন, ‘টিকটক আমার অ্যাকাউন্ট মুছে দিয়েছে। আমি ভেবেছিলাম আগের মতো কিছু সীমাবদ্ধতা আসবে, কিন্তু চিরতরে নিষিদ্ধ করা হবে-তা আশা করিনি।’ আল জাজিরা এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন পাঠিয়েছে, তবে এখনো কোনো জবাব পায়নি।


    বিসানের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর টিকটকে একই ব্যবহারকারী নামের একটি অ্যাকাউন্ট দৃশ্যমান ছিল, যেখানে লেখা ছিল-‘কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর হতে পারে-এমন পোস্টগুলো অনুপলব্ধ।’ ওই অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট দেখা যায় ২০২৫ সালের ২০ সেপ্টেম্বরের, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে।


    নিজের বার্তায় বিসান এই নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও করপোরেট পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য এবং টিকটকের যুক্তরাষ্ট্র শাখার নতুন সিইও অ্যাডাম প্রেসারের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন। 


    গত বছর নিউইয়র্কে ইসরায়েলপন্থি প্রভাবকদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু টিকটককে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যম’ হিসেবে উল্লেখ করে এর ‘ক্রয় প্রক্রিয়া’ সফল হওয়ার আশা প্রকাশ করেছিলেন।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…