এইমাত্র
  • রমজানের প্রথম দিনেই গাজায় শিশুসহ দুজনকে হত্যা করলো ইসরায়েল
  • সংসদ সদস্যদের পেনশন বাতিল করলো শ্রীলঙ্কা
  • বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম

    পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের, নেপথ্যে যে কারণ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম

    ‘নিরাপত্তাজনিত উদ্বেগ’র কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের জন্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এ সতর্কতা জারি করা হয়। খবর দ্য ডনের। 


    পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা এবং অপহরণের ঝুঁকির কারণে পাকিস্তান ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন। এ কারণে দেশটিকে লেভেল–৩ (পুনর্বিবেচনা করে ভ্রমণ করুন) শ্রেণিতে রাখা হয়েছে।


    বিবৃতিতে আরও বলা হয়েছে, এ স্তরে সন্ত্রাসী হামলার আশঙ্কা থাকে, যা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, সামরিক ও নিরাপত্তা স্থাপনা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবনের কথা উল্লেখ করা হয়েছে।


    এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল–৪ (ভ্রমণ করবেন না) এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই অঞ্চলে কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে।


    সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, যা সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হয়। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।


    পররাষ্ট্র দপ্তর আরও জানায়, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ এবং এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে।


    উল্লেখ্য, লেভেল–৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়, যেখানে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল–৪ হলো সর্বোচ্চ সতর্কতা স্তর, যেখানে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…