এইমাত্র
  • ছাত্ররাজনীতি উন্মুক্তের দাবিতে পাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ
  • পবিত্র রমজানে গাজায় ইফতার ও ত্রাণ সহায়তা দেবে মাস্তুল ফাউন্ডেশন
  • লক্ষ্মীপুরে কিশোর আহতের ঘটনায় জামায়াত নেতাদের আসামি করে মামলা
  • মিঠামইনে ইয়াবাসহ আ.লীগ নেতার ছেলে আটক
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম

    ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণ না হলে রদ্রিগেজকেও নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি। 


    বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির সামনে এমন মন্তব্য করেন রুবিও। তার বক্তব্যের একটি খসড়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


    ওই খসড়ায় ডেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। সেই সঙ্গে ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য এগিয়ে নেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তেমনটা না হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগে প্রস্তুত বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।


    চলতি মাসের শুরুতে আকস্মিক হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তা স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…