এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    দুই দশক পর ৩ দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

    দুই দশক পর ৩ দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি সফরে ৩ দিনের জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। প্রায় ২ দশক পর তাঁর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলাগুলোতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

    সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ মাখদুম (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। বিকেলে তিনি সড়কপথে নওগাঁর এটিএম মাঠ ও কাজী মোড়ে পৃথক দুটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।

    সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তারেক রহমান জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে পীরগঞ্জে যাবেন। এরপর রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দ্বিতীয় দিনেও তিনি বগুড়াতে রাত্রিযাপন করবেন। 

    সফরের শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় এবং পরবর্তীতে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চড়জানা বাইপাস সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশগ্রহণ করবেন। সফর শেষে ওই দিন রাতেই তাঁর রাজধানীতে ফেরার কথা রয়েছে।

    আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…