এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে আসলাম চৌধুরী

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

    ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে আসলাম চৌধুরী

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

    ‎চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ‘আমার বাড়ী ভাটিয়ারী হলেও আমি ঘর থেকে বের হলেই পা রাখি সলিমপুরে। ভাটিয়ারী এবং সলিমপুরের আলো বাতাসে আমি বেড়ে ওঠেছি। এখানকার মানুষের হাসি-কান্না, প্রয়োজন, সবই আমার চেনা জানা। সীতাকুন্ড তথা চট্টগ্রামের উন্নয়নের হাব হতে পারে সলিমপুর। সলিমপুর ভাটিয়ারীকে ঘিরে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা গেলে উন্নয়ন সমৃদ্ধির স্বর্ণ দুয়ার হবে এই জনপদ।’


    ‎বুধবার (২৮ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।


    ‎আসলাম চৌধুরী বলেন, ‘নির্বাচন আসলে অনেকেই মিথ্যা আশ্বাসের বুলি ছাড়েন। আমি সেটাতে অভ্যস্থ নই। তাছাড়া প্রতিপক্ষ প্রার্থীদেরকেও আমি সম্মান করি। আর তাই এখন পর্যন্ত প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে আমি কোনো বিরূপ মন্তব্য করিনি। এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার। আমি সবাইকে আহবান জানাবো নেতিবাচক প্রচার প্রচারণা ছেড়ে ইতিবাচক হোন, নিজের যোগ্যতা ও পরিকল্পনা উপস্থাপন করুন। এতে করে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় থাকবে।’


    ‎সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল হুদা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্যসচিব খ ম জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ মোরছালিন, কেন্দ্রীয় যুবদল নেতা ফেরদৌস আহমেদ মুন্না, ছলিমপুর বিএনপির আহবায়ক মো. জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল হাসেম, আবুল কালাম চৌধুরী, মাহবুব-এ খোদা মোরশেদ, জাহেদুল হাছান, মো. মহিউদ্দিন, রোকন উদ্দিন মেম্বার, লোকমান হাকিম, মোঃ আনোয়ার প্রমুখ।

    ‎পরে দুপুড় আড়াইটা থেকে নগরের কর্নেলহাট এলাকায় গণসংযোগ করেন আসলাম চৌধুরী। সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগন অংশ নেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…