এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোট

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

    সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোট

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা ১২ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আবেদন করেছেন। বর্তমানে কারাগারে মোট ১ হাজার ৪২ জন বন্দী থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভোটের জন্য আবেদন করেছেন মাত্র এই ১২ জন।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা।


    তিনি বলেন, কারাগারে থাকা অনেক বন্দীর জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন তুলনামূলকভাবে কম এসেছে। আবেদনকারী ১২ জনের মধ্যে বিশেষ পরিচিত কেউ নেই।


    সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, কারাবন্দীরা যে এলাকার ভোটার, তাঁরা সেই এলাকার প্রার্থীদের ভোট দেবেন। পোস্টাল ব্যালট জেলা কারাগারে পাঠানো হবে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটার যাচাই শেষে ভোট গ্রহণ করবেন। ভোট গ্রহণ সম্পন্ন হলে ব্যালট সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।


    এদিকে ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ২১ হাজার ১৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…