এইমাত্র
  • ত্রিশাল উপজেলা যুবদলের নেতৃত্বে জুয়েল মন্ডলকে চান নেতাকর্মীরা
  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রীর দায়িত্বে টাঙ্গাইলের ফকির স্বপন
  • ফুটবলে সুশাসন ও সাফের হারানো গৌরব ফেরানোর অঙ্গীকার প্রতিমন্ত্রীর
  • সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সচিবালয়ে এলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
  • বাবা-মায়ের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
  • নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে
  • ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মানে জুলাই গণঅভ্যুত্থানকে অপমান করা’
  • ফজর নামাজের পর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচিতে জামায়াত আমির
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাবনা-৩ আসনের শাসক নয় সেবক হবো: আলী আছগার 

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    পাবনা-৩ আসনের শাসক নয় সেবক হবো: আলী আছগার 

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

    পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতে ইসলামের সহকারী তরবিয়াত সেক্রেটারি মুহাম্মাদ আলী আছগার বলেছেন, আমি যদি পাবনার অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তবে শাসক নয় চলনবিল অধ্যুষিত তিন উপজেলার জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।


    বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী সমাবেশ ঘিরে দুপুর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়।


    অধ্যাপক মাওলানা আলী আছগার বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি-সুযোগ পেলে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় খুঁজে খুঁজে এলাকার উন্নয়ন করা হবে। সেই সঙ্গে যে এলাকা পিছিয়ে রয়েছে, সেই এলাকারও উন্নয়ন করা হবে। আমরা যে এলাকার যা ন্যায্য পাওনা তা-ই দিব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গড়তে চায়। এ জন্য তিনি সম্মানিত ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


    মন্ডতোষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জহুরুল ইসলাম'র সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী'র সঞ্চালনায় নির্বাচনী সমাবেশের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এস. এম সোহেল।


    সমাবেশে উপস্থিত থেকে আরোও বক্তব্য দেন, পাবনা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, পাবনার চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি হাবিবুর রহমান, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মজিবুর রহমান, খেলাফত মজলিস চাটমোহর উপজেলা শাখার আমীর মাওলানা মুফতি মফিজ উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।


    এসময় ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, ভাঙ্গুড়া উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস সাদিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মালেক, ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সমাবেশ শেষ করেন নেতা-কর্মীরা।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…