এইমাত্র
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

    লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

    লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।


    অভিযোগে বলা হয়েছে, প্রার্থী তার ছবি ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ ছাপিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি ও প্রতীক স্পষ্টভাবে প্রদর্শিত রয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।


    নির্বাচনী আচরণবিধির ৮ নম্বর অনুচ্ছেদের (খ) দফা অনুযায়ী, ভোটার স্লিপের আকার সর্বোচ্চ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার হতে পারবে এবং এতে কোনো প্রার্থীর নাম, ছবি, প্রতীক, পদবি কিংবা ভোট প্রার্থনার ইঙ্গিতপূর্ণ কোনো বক্তব্য সংযুক্ত করা যাবে না। তবে বিতরণ করা এসব ভোটার স্লিপে বিধিনিষেধ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।


    সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সমান প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত করতে পারে। স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “ভোটার স্লিপে ছবি ও প্রতীক ব্যবহার সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তোলে।”


    এ বিষয়ে বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া মুঠোফোনে বলেন, “এটি হয়তো কেউ ব্যক্তিগতভাবে করেছে। বিষয়টি আমার জানা নেই।”


    অভিযোগের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…