এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

    বাঘাইছড়িতে বিজিবির অভিযানে সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

    মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

    বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালক করে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মারিশ্যা জোন ২৭ বিজিবি'র পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে, রিভারঘাট পোষ্ট এর হাবিলদার মোঃ রুস্তম আলী এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী সেগুন কাঠ ১৯৬.৬৯ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৮,৪৫,৭৬৭/- 


    মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,  মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…