এইমাত্র
  • ‘বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী এখন মিলন ভাই’
  • ‘যা পারেন লেখেন’—টাকা কর্তন ইস্যুতে সাংবাদিকদের প্রতি তারাগঞ্জের ইউএনও
  • নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড
  • গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
  • যশোরে যুবকের পেট থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার
  • অষ্টগ্রামে স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কাঁচি দিয়ে হামলা, যুবক আটক
  • নোবিপ্রবি ভিসিসহ তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগে ৭ দিনের আল্টিমেটাম
  • নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের দলীয় ব্যানার
  • `বাচ্চারা পড়তে বসো, শিক্ষামন্ত্রী মিলন ভাই'
  • তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের কাছ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা কর্তন, ব্যাখ্যায় বিভ্রান্তি
  • আজ বুধবার, ৫ ফাল্গুন, ১৪৩২ | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মহিপুরে ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম

    মহিপুরে ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম


    ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে মহিপুর থানাধীন লতাচাপরি ইউনিয়নের খাজুরা গ্রামে ১ ও ২ নম্বর ওয়ার্ডে গরিব, অসহায় ও হতদরিদ্র শীতার্ত জেলেদের মাঝে প্রায় সাত শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


    এ সময় উপস্থিত ছিলেন ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের ডাইরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) স্বাম্মী আক্তার, ম্যানেজিং ডিরেক্টর আবু নাসের মনজুরুল হক, ডাইরেক্টর তৌহিদ আল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহরাফ মেম্বার, আক্কাস আলী হাওলাদার, নারী সংরক্ষিত আসনের ইউপি সদস্য রাহিমা আক্তার রুপাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


    অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেগা প্রজেক্ট শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং এটি এই এলাকার সকল মানুষের। এই প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে অত্র এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


    কম্বল পেয়ে উপকারভোগীরা ম্যাকটেন হোল্ডিংস লিমিটেডের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…