এইমাত্র
  • মিরপুরে বহুতল ভবনে আগুন
  • হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ
  • বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
  • জামায়াতের হামলায় বিএনপি নেতার চোখ নষ্ট হওয়ার খবরে মায়ের মৃত্যু
  • নির্বাচনে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮ হাজার ৭৭০: আইজিপি
  • ভোট কারচুপির চেষ্টা হলে জনগণ অধিকার আদায়ে দাঁড়িয়ে যাবে: জামায়াত আমির
  • ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
  • যে কেন্দ্রে ভোট দেবেন জাইমা রহমান
  • রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক
  • আজ বুধবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

    থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
    সংগহীত ছবি

    থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে সামরিক বিমান দুর্ঘটনায় ২ পাইলট নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। 


    দেশটির বিমানবাহিনীর মুখপাত্র জানায়, প্রশিক্ষণের সময় একটি ‘এটি-৬টিএইচ’ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 


    বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, দুই আসনের বিমানটি যুদ্ধের সময়কার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের প্রশিক্ষণ দেওয়ার সময় চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়।


    দুর্ঘটনাটি জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে হওয়ায় বেসামরিক কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।


    দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্তকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


    এর আগে গত বছরের এপ্রিল মাসে ব্যাংককের দক্ষিণে একটি পর্যটন শহরে প্যারাশুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সাগরে বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…