এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‘মামা-চাচা ও ঘুষ ছাড়া চাকরি পেতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

    ‘মামা-চাচা ও ঘুষ ছাড়া চাকরি পেতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
    সংগৃহীত ছবি

    মামা-চাচা, ঘুষ ও আত্মীয়স্বজনের প্রভাব ছাড়াই চাকরি পেতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, এমনটা আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।


    বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এনসিপির নির্বাচনি পদযাত্রায় বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।


    আসিফ মাহমুদ বলেন, ‘আপনার জানেন এ বছর ভোটের সঙ্গে আরেকটি বিষয়ে ভোট হবে সেটা হলো গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও আপনারা ভোট দিতে চান। বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন।’


    তিনি বলেন, ‘যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া মামা-চাচা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি ব্যাংকে রাখা টাকা আমানতে টাকা নিরাপদে রাখতে চান, ব্যাংক লুটেরা থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন। যদি দুর্নীতি চাঁদাবাজি অর্থপাচার বন্ধ করতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিন।’


    আসিফ মাহমুদ বলেন, ‘যদি মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চান--আমরা দেখছি একটি দলের নেতা আমাদের মা-বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদেরকে রক্ষা করতে চান তাহলে হ্যাঁ ভোট দিন। যারা মা বোনদের নিরাপত্তার হুমকি হওয়ার দুঃসাহস দেখাবে ১১ দলীয় জোট জণগণকে সাথে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দিবে ইনশাআল্লাহ।’


    গণতন্ত্র রক্ষার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া বরাবরই অগ্রভাগে ছিল বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের দূর্গ। এই দূর্গ থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার দেশপ্রেমিক জনগণ জীবন দিয়ে আন্দোলন সফল করেছেন। বাংলাদেশর গণতান্ত্রিক আন্দোলনে এবং বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার অবদান বাংলাদেশ আজীবন মনে রাখবে। অথচ আমরা বিগত সময় দেখেছি যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করেছে বৈষম্য করেছে।’


    আসিফ মাহমুদ আরও বলেন, ‘আমরা দেখেছি যে আলেম-ওলামারা দেশের জন্য জীবন দিতে কার্পণ্যবোধ করেনি। তাদেরকে নানা ধরনের ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। আমি অর্ন্তবর্তীকালীন সরকারে দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছি, আমাদের আলেম-ওলামাদের পিছনে রেখে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারেনা। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমী শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামি গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিখাতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা কওমী শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদের চেয়ে আলাদা করে দেখবো না। তাদেরকে পিছনে রেখে সামনে এগিয়ে যাবোনা।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…