এইমাত্র
  • দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ
  • ১৭ ফেব্রুয়ারি সকালে এমপি, বিকেলে মন্ত্রিসভার শপথ
  • মন্ত্রিপরিষদ সচিব হলেন এম সিরাজ উদ্দিন মিয়া
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ রবিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রথমবার টাঙ্গাইলে জনসভা, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

    প্রথমবার টাঙ্গাইলে জনসভা, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ এএম

    দীর্ঘ ২১ বছর পর আগামীকাল শনিবার টাঙ্গাইল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। এদিন বিকাল ৪টায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এটি টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

    দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাটিকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সার্বিক তদারকি করছেন। ইতোমধ্যে একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শতাধিক মাইক স্থাপন, সুবিশাল মঞ্চসহ আয়োজনের কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বৃহস্পতিবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন সুলতান সালাউদ্দিন টুকু, এতে আরও উজ্জীবিত হয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    এর আগে গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দীর্ঘ প্রায় দেড় যুগ লন্ডনে নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, ২০০৪ সালে তিনি সর্বশেষ টাঙ্গাইলের দেলদুয়ার এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য রাখেননি। সে হিসেবে এবারই টাঙ্গাইলের মাটিতে তার প্রথম জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে ইতোমধ্যে একাধিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা।

    বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে এই জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলা উৎসবমুখর পরিবেশে রয়েছে।

    তিনি আরও বলেন, এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

    জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই নির্বাচনি জনসভার মঞ্চ থেকেই টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…