এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরগুনায় যৌথ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

    বরগুনায় যৌথ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

    বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।


    নৌবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসের সামনে একটি ভাড়াকৃত বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বামী মো. নুরুজ্জামান শেখ (৩৫) ও স্ত্রী আসমা আক্তার সাথী (২৪) কে আটক করা হয়। তারা উভয়েই পাথরঘাটাসদর  ইউনিয়নের বাসিন্দা।


    অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ২টি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


    অভিযানে নেতৃত্বদানকারী বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, আটককৃত দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…