এইমাত্র
  • পদত্যাগ করলেন ঢাবি ভিসি
  • ভোটের উদ্দেশ্যে বাড়ি ফেরা মানুষের চাপ নেই পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে
  • ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

    স্কটল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
    সংগৃহীত ছবি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়ক জ্যোতির অনবদ্য হাফসেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে এই বড় জয় তুলে নেয় টাইগ্রেসরা।


    শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করে উড়ন্ত সূচনা এনে দেন। দিলারা ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করে বিদায় নেয়ার পর ইনিংসের হাল ধরেন জ্যোতি ও সোবহানা মোস্তারি।  জ্যোতি মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের অধিনায়কসুলভ ইনিংস খেলেন। অন্যদিকে সোবহানা ২৩ বলে ৪৭ রানের এক ঝোড়ো ক্যামিও উপহার দেন।


    আজকের এই ১৯১ রানের সংগ্রহটি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপেও মালয়েশিয়ার বিপক্ষে সমান ১৯১ রান করেছিল তারা। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৫৫ রান, যা এসেছিল মালদ্বীপের বিপক্ষে। আজকের এই ৯০ রানের জয়টি রানের ব্যবধানে বাংলাদেশের তৃতীয় বড় জয়।


    ১৯২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই ডার্সি কার্টারকে সাজঘরে ফেরান পেসার মারুফা আক্তার। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কটিশ মেয়েরা বড় জয়ের সম্ভাবনা শুরুতেই হারিয়ে ফেলে। দলের পক্ষে আট নম্বরে নামা পিপা স্প্রাউল সর্বোচ্চ ২৭ রান এবং মেগান ম্যাককল ২০ রান করেন।


    বাংলাদেশের বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। বল হাতে মারুফা আক্তার ৩টি এবং স্বর্ণা আক্তার ২টি উইকেট শিকার করেন।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…