এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে চুরির মালামাল ভাঙ্গারি দোকানে বিক্রির পর পুলিশের হাতে গ্রেপ্তার

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    মির্জাপুরে চুরির মালামাল ভাঙ্গারি দোকানে বিক্রির পর পুলিশের হাতে গ্রেপ্তার

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে চুরির মালামাল ভাঙ্গারি দোকানে বিক্রির পর ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 


    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৮) এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের তারা মিয়ার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী ফজলুল হক (৪৬)।


    পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সরকারি কলেজের পূর্বপাশে মনির হোসেনের প্রতিষ্ঠান শাহজালাল অফসেট প্রেস এন্ড ডিজিটাল সাইন নামক দোকানে গভীর রাতে টিন কেটে ৮টি ব্যাটারি, গেঞ্জি প্রিন্টিং মেশিন, মগ প্রেন্টিং মেশিন, গ্যাং মেশিন, লোহার সিটসহ ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল চুরি করে আমিনুলসহ চোর চক্রের সদস্যরা। 


    সেখান থেকে কিছু মালামাল পৌরসভার বাওয়ার কুমারজানি মা সিএনজি পাম্প সংলগ্ন ভাঙ্গারি ব্যবসায়ী ফজলুল হকের দোকানে বিক্রি করে। পরদিন ২৪ জানুয়ারি প্রেসের মালিক মনির অজ্ঞাতনামা আসামি করে থানায় অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আমিনুল এবং ভাঙ্গারি দোকান থেকে ফজলুল হককে ৭০ হাজার টাকার মালামালসহ আটক করে। এঘটনার পর ৩০ জানুয়ারি শুক্রবার অভিযুক্ত দুইজনকে আসামি করে অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করেন মনির হোসেন।


    মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাবেদ পারভেজ জানান, অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার মালামালসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের সাথে জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…