এইমাত্র
  • এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম: টিআইবি
  • এবারের ইলেকশনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল
  • বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ
  • প্রয়োজনের চেয়ে বেশি খাদ্য মজুত আছে, যিনি আসবেন চাপ হবে না : খাদ্য উপদেষ্টা
  • রাশেদ খানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ
  • ভালুকায় শেষ মুহূর্তে উত্তাপ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই
  • মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি
  • ভাঙ্গুড়ায় গণঅধিকার পরিষদের ১৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার
  • গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’: বাকৃবিতে বিভক্ত মত, তর্ক-বিতর্কে মুখর ক্যাম্পাস
  • আজ মঙ্গলবার, ২৭ মাঘ, ১৪৩২ | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে: হামিম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

    সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে: হামিম

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
    সংগৃহীত ছবি

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ তার এই বক্তব্যের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হামিম।


    শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’ সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।”


    হামিম বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’


    ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।


    ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে। ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।’


    সাদিক কায়েমকে সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে হামিম বলেন, ‘মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…